,

বিয়ে করছেন রাফসান-জেফার!

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি

গত কয়েক বছর ধরেই শোবিজ পাড়ায় রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন চাউর ছিল। যদিও সংবাদমাধ্যম বা ভক্তদের কাছে বরাবরই তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। এবার সেই প্রেমের গল্পই পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে।

দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করে জানিয়েছে, বেশ গোপনেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলেছে পরিকল্পনা। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাফসান সাবাব তার উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র গায়কী ও স্টাইলের জন্য পরিচিত। দুজনের এই নতুন পথচলাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে