,

মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা

news-image

অনলাইন ডেস্ক : বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি ইসিতে এ আপিল করেন।

এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

আপিলের পর তাসনিম জারা বলেন, ‘আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘নির্রাচন পরিচালনা বিধমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের লিস্টটা আমরা জমা দিয়েছি। সেটা শতভাগ সঠিক। যেসময় ভোটার লিস্ট আমরা সংগ্রহ করেছিলাম, ইসির ওয়েবসাইট কাজ করছিল না, যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারব যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করেছেন উনি আদতে ঢাকা ৯ আসনের ভোটার কি না..। যার স্বাক্ষর নিয়ে প্রশ্ন হয়েছে তিনি তার ভোটার আইডি কার্ডে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনের কথা উল্লেখ ছিল। যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না। সে জায়গা থেকে আমাদেও সমস্যাটা সমাধান করতে হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার। যা চলবে আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত।

আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ইসিতে আপিল করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০