,

‘রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই’

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘জমিনের মাঠিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা দেখেছেন গত ৫ আগস্টের পর কীভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়ার বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছিলাম। এই সত্য কথা পছন্দ হয় নাই।’

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে, আর সরকারে থাকলে সত্য কথা তিতা লাগে। আমার কাজ সত্য বলা, আমি সত্যই বলে যাব। এক বছর আগে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য, বালু ব্যবসা, মাটি ভরাট, দোকান দখল নিয়ে কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছে- এ রকম বললে চলবে না।’

তিনি তার সঙ্গে থাকা কর্মী ও জনগণের উদ্দেশে বলেন, ‘মার্কা আমার যেটাই হোক, আপনারা আছেন তো? তাহলে আল্লাহর ওপর ভরসা করে বলি, জমিনের মাটিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই।’

রুমিন ফারহানা বলেন, ‘আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে সাহসের পক্ষে।’

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সরাইল-আশুগঞ্জের রাস্তাঘাটের এত দুর্দশা চিন্তা করা যায় না। আমি এই এলাকার চেহারা পাল্টে দেব।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। গত শুক্রবার (২ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এস এন তরুন দে’কে বহিষ্কার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ