,

আওয়ামী লীগের রাজনীতির ভবিষৎ দেখছি না: প্রেস সচিব

news-image

মাগুরা প্রতিনিধি : নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আমাদের সময়

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষৎ দেখছেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরায় নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভালো আগ্রহ দেখাচ্ছে। তারা চাচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। আমরা ও এদেশের সব মানুষ যেন ভোট দিতে পারে, সেটার জন্য কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি আর বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষৎ দেখছি না। আমি মনে করি না মানুষের কাছে কোনো গ্রহন যোগ্যতা আছে। ১৭ মাস হয়ে গেলো তাদের কেউ ভুল স্বীকার বা অনুতপ্ত হয়েছে? যারা দেশের বাইরে চলে গেছে নেতাকর্মীরা হেন কোনো মিথ্যা নেই যা তারা প্রচার করছে।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহনকারী লাখ লাখ ছেলে মেয়ে আন্দোলন করল, আওয়ামী লীগ তাদের জঙ্গি বলে পুরো পৃথিবীকে দেখাতে চাচ্ছে, তাদের মারতে হবে।’

হাদির হত্যাকারী সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও গুলি পরিক্ষা করে দেখছেন খুনি কোথায় আছে। পুলিশের কাছে যতোটুকু আছে জানিয়েছে পরে আরও জানানো হবে।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুন ভৌমিকসহ অন্যরা।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল