,

র‌্যাব নিয়ে যা বললেন লুৎফুজ্জামান বাবর

news-image

অনলাইন ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্যও ব্যবহার করা হয়নি (তার দায়িত্বকালে)। র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে- এটা কেউ প্রমাণ করতে পারবে না, বলতেও পারবে না।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন। দায়িত্ব পালনে তিনি যে সিদ্ধান্ত প্রয়োজন মনে করতেন, সেটার পূর্ণ সমর্থন দিতেন। আমি যা চেয়েছি, উনি আমাকে তাই দিয়েছেন।’

তিনি বলেন, ‘অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হতো না।’

খালেদা জিয়াকে একজন কঠোর অথচ ন্যায়পরায়ণ নেত্রী হিসেবে উল্লেখ করে বাবর বলেন, তিনি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে তার (খালেদা জিয়া) সঙ্গে কাজ করেছেন এবং তার দেশপ্রেম নিজ চোখে দেখেছেন।

খালেদা জিয়ার কবর জিয়ারত প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকেই এখানে এসেছি।’

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল