রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যাকাণ্ডের একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানায় গত ১৫ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামি মো. ফখরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। এ ব্যাপারে আদেশের কপি সরবরাহ করা হয়েছে।’

আদেশে বলা হয়, ‘আসামি মো. ফখরুল ইসলাম বিএনপি সমর্থিত একজন রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত একজন প্রার্থী। উক্ত আসামি ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পায়নি তদন্ত কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার দাখিল করা সাময়িক অব্যাহতিপত্র আদালতে গৃহীত হয়। অত্র মামলার দায় থেকে আসামি মো. ফখরুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীর মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহানুর রহমান সিফাত বাদি হয়ে ৩৭৯ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর শেখ নামে একজন ‘জুলাইযোদ্ধা’ গুলিতে নিহত হন। ওই মামলায় ২৯৭ নম্বর আসামি করা হয় বিএনপি নেতা মো. ফখরুল ইসলামকে। এতে প্রধান আসামি করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা ও দ্বিতীয় আসামি ওই দলের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সক্রিয়ভাবে অংশ নেওয়া বিএনপি নেতা ফখরুল ইসলামকে হত্যা মামলায় আসামি করায় বিক্ষোভ কর্মসূচি পালন করে নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতাকর্মীরা। এ ছাড়াও এ ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নোয়াখালী জেলা বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা