সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল করলেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। সেই কারণে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরে আপিল করেছেন তিনি।

তথ্যটি নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আপিল করেছি।’

আমজনতা পার্টির প্রার্থী হিসেবে হিরো আলম নির্বাচন কমিশনের বরাবরে লিখেছেন, ‘আমি আশরাফুল হোসেন আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচানে বগুড়া-৪ আসনে আম জনতার পার্টি থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য ২৯ ডিসেম্বর বগুড়া সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দিতে যাই।

সেসময় সেখানে প্রচন্ড ভিড় থাকায় ৫টার পর ২ মিনিট অতিক্রান্ত হয়ে যায়। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার কারণে সহকারী রিটার্নিং অফিসার আমার মনোনয়ন ফরম গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ইতিপূর্বে আমি ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেটি বিবেচনা করে, ন্যায় বিচারের স্বার্থে আমার মনোনয়ন ফরম গ্রহণ করার আদেশ দানে মর্জি হয়।

হিরো আলমের বিশ্বাস তিনি মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেবেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা