,

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিপন কুমিল্লার বাসিন্দা শাহ আলমের ছেলে।বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে থাকতেন।

সুমন চন্দ্র শেখ বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তার মাথা ও দুই হাত-পায়ে কোপানো জখম ছিল। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড