রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর বাড়ি-গাড়ি কিছুই নেই, রয়েছে ৫০ লাখ টাকার সম্পদ

news-image

জাহিদ পাটোয়ারী : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার নির্বাচনি হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যলয়ে জমা দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তার নামে বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন কিছুই নেই। তবে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। হাতে নগদ অর্থ রেয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর-অস্থাবর মিলেয়ে তার মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনিসহ তার পরিবারের কারো নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন।

হাসনাত আব্দুল্লাহর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হাসনাত আব্দুল্লাহ ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা আয় দেখিয়েছেন। আয়কর নথি অনুযায়ী তার দেখানো সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন এক লাখ ৫ হাজার ৫৩১ টাকা।

হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

এই আসনে ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার এক লাখ ৯৫ হাজার ৩১৯ জন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা