,

পিছিয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব ঘোষিত বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ৩ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমতাবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিঠিকে আরও বলা হয়েছে, ইতোমধ্যে প্রেরিত আমন্ত্রণপত্র ওইদিন প্রযোজ্য থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল