,

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জনতার ঢল। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। সেখান বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গুলশান ২ নম্বরে বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা দেয়। লাল-সবুজের পতাকাখঁচিত সে অ্যাম্বুলেন্স দুপুর ১২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

এর আগে বুধবার সকাল থেকে সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় জমায় হাজারো জনতা। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য হয়ে পড়ে। এরপর ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকার গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পরই দক্ষিণ প্লাজা সংলগ্ন দুটি বড় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড