,

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী আহমেদুর

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই তার এই রাজনৈতিক পদচারণা শুরু হয়েছিল।

তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনার প্রেক্ষিতে তিনি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে জানান। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।’

আহমেদুর রহমান তনু বলেন, ‘মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে রাজনৈতিকভাবে কাজ করে যাবো।’

তিনি আরও বলেন, ‘গত দেড় বছর ধরে যেভাবে জনগণ তাকে পাশে পেয়েছেন এবং তাদের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও তিনি তাদের পাশেই থাকবেন।’ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দল ছাড়ছেন না বলে জানান।

বিবৃতির শেষাংশে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে-ইনশাল্লাহ।’

এদিকে, আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের নির্বাচনী জোট ও সমঝোতার অংশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে ও পরে এনসিপির দুই নেত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ ছাড়া এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। আর নির্বাচনকালে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন জানিয়ে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ