,

গুঁড়ি বৃষ্টিতে ঢাকায় বেড়েছে শীতের দাপট

news-image

অনলাইন ডেস্ক : সারাদেশের মতো রাজধানী ঢাকায় আজও তীব্র শীতের দাপট। ১১ ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রায় হাড়কাঁপানো শীতের সঙ্গে পড়ছে কুয়াশামাখা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেখা নেই সূর্যের। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সারা দিন এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে আসতে পারে। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১১ সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত থাকতে পারে শুষ্ক। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার আবহাওয়ায় অনুভূত তাপমাত্রা বা রিয়েলফিল ১১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ছায়ায় তা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ থাকায় শীতের অনুভূতি কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মাঝে মাঝে বাতাসের দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ২২ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এতে করে সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডা আরও বাড়তে পারে। আজকের সর্বোচ্চ অতিবেগুনি রশ্মি ১.৩, যা নিম্নমাত্রার হিসেবে ধরা হচ্ছে। ফলে সূর্যের ক্ষতিকর প্রভাবের ঝুঁকি কম রয়েছে। বাতাসে মেঘের উপস্থিতি রয়েছে প্রায় ৫১ শতাংশ।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন রাজধানীতে শীতল ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোর ও রাতে কুয়াশার প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড