,

বিএনপিকে জয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমরা নেব: গয়েশ্বর

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমরা নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।’

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আর ঢাকা-৩ আসনের উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই কেরানীগঞ্জের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হবে।’

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ