,

মনোনয়নপত্র জমা দিলেন যারা

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন সোমবার।

দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিচে তুলে ধরা হলো-

 

ঢাকা-৪ আসনে বিএনপির তাভীর আহমেদ রবীন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৪ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

 

খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল

 

 

খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

 

কক্সবাজার -৩ আসনে বিএনপির লুৎফর রহমান কাজল

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী লুৎফর রহমান কাজল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

 

কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন

 

কুমিল্লার দাউদকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০