সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কবি নজরুলের কবর জিয়ারত করলেন তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

এর আগে পাশাপাশি স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নির্বাচন কমিশন থেকে তারেক রহমান যাবেন ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে। শ্বশুরের বাসা থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। দীর্ঘ ১৯ বছর পর গতকাল তিনি বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধ জানাতে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা