,

আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধাক্কা খেলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা তার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।

 

তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যার ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।

হঠাৎ করে এত বড় একটি পেজ হারানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকের নীতিমালা, ডিজিটাল নিরাপত্তা এবং সংঘবদ্ধ রিপোর্টের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একটি অংশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের