,

বাবার কবরে অশ্রুসিক্ত তারেক রহমান

news-image

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এরপর করলেন মোনাজাত। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। এসময় প্রথমে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

দলীয় নেতাদের সঙ্গে ফুল দেওয়া শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। চশমা খুলে অশ্রুসিক্ত চোখ মুছতে থাকেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০