,

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত নিবন্ধন পেল জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নেতৃত্বে গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। ফলে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে ভোট করার আইনি বৈধতা পেল নতুন দলটি। পাশাপাশি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি।

গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ পৃথক দুটি গেজেট প্রকাশ করেন। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক ‘শাপলা কলি’, নিবন্ধন নম্বর ৫৮ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

আম-জনতার দলসহ সাত দল পুনর্বিবেচনায় গণ-অভ্যুত্থানের নেতা তারেক রহমানের আম-জনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া অভিযোগ আসায় ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের দল আম-জনগণ পার্টির নিবন্ধন আটকে আছে।

গতকাল ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি-আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- মার্কসবাদী ও আম-জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আম-জনগণ পার্টির বিষয়ে। তাই বাকি দুই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে।

ইসি সচিব আরও বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ- শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম-জনতার দল ও জনতার দল- এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত হবে।

সচিব আরও বলেন, আমরা কিছুসংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম-জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলÑ মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টির বিষয়ে কোনো মতামত পাইনি। সে জন্য কমিশন সিদ্ধান্ত নেয় এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এই দুটিকে নিবন্ধন দেওয়ার। আর বাংলাদেশ আম-জনগণ পার্টির বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ