সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টের নেতৃত্বে ফিরতে রাজি নন শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন এই বাঁহাতি ব্যাটার-তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনই তিনি নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।

ক্রিকবাজকে বিসিবির এক সূত্র শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি টেস্ট অধিনায়ক হিসেবে ফিরতে চান না। উল্লেখ্য, ওয়ানডে অধিনায়কত্ব হঠাৎ করেই কেড়ে নেওয়ার পর শান্ত টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান।

এর আগে গত ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন শান্তর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। তিনি শান্তকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান, তবে তাতে কাজ হয়নি।

এক বিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সে (শান্ত) এখনই নেতৃত্ব নিতে আগ্রহী নয় এবং বিষয়টি আমাদের জানিয়ে দিয়েছে।’ শান্তর সরে দাঁড়ানোর পর থেকে টেস্ট অধিনায়কের পদটি শূন্য আছে।

এখন বিসিবি টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বোর্ড লিটনের সম্মতির অপেক্ষায় আছে। নভেম্বরের ১১ তারিখ থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে নতুন অধ্যায়।

বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও টেস্ট নেতৃত্বে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ওয়ানডেতে তার অধিনায়কত্ব নিয়ে বোর্ডের ভেতরে প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতলেও, টানা চারটি সিরিজ হারের পর মিরাজের নেতৃত্ব নিয়ে অনেকে সন্তুষ্ট নন। জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি।

প্রথমে বিসিবি ঘোষণা দিয়েছিল-তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখার নীতি অনুসরণ করবে। তবে এখন সেটি পরিবর্তিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল আবেদিন।

তিনি বলেন, ‘টেস্ট অধিনায়ক নির্বাচনে বোর্ড, নির্বাচক ও কোচিং স্টাফদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। যে ক্রিকেটারকে উপযুক্ত মনে হবে, তার সম্মতিও নিতে হবে।’

একই সঙ্গে তিনি জানান, ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখতেই হবে-এমন কোনো কঠোর নিয়ম নেই। একজন ক্রিকেটার একাধিক ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন। দল ও পরিস্থিতির জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করা হবে।’

তবে বিসিবি চাইলে তিন অধিনায়কের নীতিতেই থাকতে পারে। বিকল্প হিসেবে তাইজুল ইসলাম ও মুমিনুল হক-এর নাম বিবেচনায় আছে। তাইজুল প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিতে চান। আর সাবেক অধিনায়ক মুমিনুল হক ক্রিকবাজকে বলেছেন, বোর্ড চাইলে তিনি আবারও অধিনায়কত্ব বিবেচনা করতে প্রস্তুত।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা