,

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এম, এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) ও নুর মোহাম্মদ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় তারা সবাই বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান সহকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধ ছয়জনকে হাসাপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।’

তবে কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওই চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের