সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি জাতিসংঘের চেয়ে অনেক ভালো: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত একটি যৌথ ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করেছেন।এ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি শান্তিচুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের চেয়ে অনেক ভালো।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ অক্টোবর) স্বাক্ষরিত এ চুক্তিকে ট্রাম্প ‘ঐতিহাসিক ও শান্তির নতুন দিগন্ত’ বলে আখ্যা দেন। মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় ট্রাম্প জানান, জুলাই মাসে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে রক্তপাতের পর তাদের চারজনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে।

এর পর তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাহসী নেতাদের মধ্যে ঐতিহাসিক চুক্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, ‘এই চুক্তি মিলিয়ন জীবন বাঁচাতে পারে।’

তিনি আরও বলেন, ‘কোনো বিরোধ যতই কঠিন এবং জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে।’

এদিকে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় কম্বোডিয়ান ও থাই প্রধানমন্ত্রীদের প্রশংসায় ভাসছেন ট্রাম্প। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত শান্তিচুক্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, ‘অস্ত্র অপসারণ এবং যুদ্ধবন্দীদের মুক্তি তাৎক্ষণিকভাবে শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘এই ঘোষণা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে।’

এদিকে বিবিসি জানিয়েছে, ট্রাম্প একে বলছেন, ‘কুয়ালালামপুর শান্তিচুক্তি’। আর অপরদিকে মঞ্চে লেখা আছে, ‘কম্বোডিয়া-থাইল্যান্ড শান্তিচুক্তি’।

অপরদিকে থাইল্যান্ডের অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে একে শান্তিচুক্তি হিসেবে উল্লেখ না করে ‘থাইল্যান্ড এবং কম্বোডিয়া সম্পর্কের যৌথ ঘোষণাপত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা