,

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আর জুলাই পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

আগস্ট মাস থেকে এমপিও বিল অনলাইনে দাখিলের জন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd লিংকে লগইন করে বিল সাবমিটের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। আর এ তথ্যের ভিত্তিতেই এমপিও ইএফটিতে পাঠানো হবে এবং কোনো ভুল তথ্যের কারণে অর্থ প্রেরিত না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাবমিট তথ্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২৭ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে দাখিল করতে হবে। না হলে ইএফটিতে পাঠানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের