,

অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস তালিকা প্রকাশ করেছে। ২৭টি দেশের এই অগ্রদূতদের একজন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে আয়োজিত ‘বোরলগ ডায়ালগ’ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউএফপিএফ) ও মার্কিন পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এই অর্জন বাংলাদেশের কৃষক, গবেষক ও তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা চাই বাংলাদেশের কৃষি হোক উদ্ভাবননির্ভর, টেকসই এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক।’

অ‍্যাওয়ার্ডের ঘোষণায় ওয়েবসাইটে বলা হয়, ১৯৯০-এর দশক পর্যন্ত বাংলাদেশে মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহের ঘাটতি ছিল, যার ফলে ফলন ছিল কম। খাদ্য নিরাপত্তা বাড়াতে ভালো মানের বীজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ১৯৯৫ সালে লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট বীজের চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে।

প্রান্তিক কৃষকদের পুষ্টি ও আয় বৃদ্ধি করতে আউয়াল ধাননির্ভর কৃষি ব্যবস্থায় শাকসবজি চাষ চালু করে ফসলের বহুমুখীকরণের উদ্যোগ নেন। দারিদ্র্যের চক্র ভাঙতে ক্ষুদ্র কৃষকদের প্রয়োজন উচ্চমানের বীজ, যা ফলন ও আয়- উভয়ই বৃদ্ধি করে।

ঘোষণায় আরও বলা হয়, কৃষকদের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সভা ও জ্ঞান-বিনিময় কর্মসূচির মাধ্যমে গবাদিপশুরও উৎপাদনশীলতা বেড়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টার মাধ‍্যমে তিনি বাংলাদেশের কৃষি খাতে অনন‍্য অবদান রেখেছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে