রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

news-image

বাসস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের অস্থির বিশ্বে বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা। সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এর প্রাসঙ্গিকতা আজ আরও গভীরভাবে তাৎপর্যপূর্ণ। টেকসই মানবকল্যাণ ও উন্নয়নের জন্য সহমর্মিতা, সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন যা কঠিন চীবর দান মহোৎসবের মাধ্যমে অর্জন করা সম্ভব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘রাজবন বিহারের কঠিন চীবর দান’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রাঙামাটির রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে বিহারের বৌদ্ধসহ অন্য সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এই মহোৎসবে সমবেত ভিক্ষু সংঘ ও সকল পূণ্যার্থীকে নিরন্তর শুভেচ্ছা জানাই। একইসাথে, এ স্মরণিকা প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, এ বছর ৩০ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম কঠিন চীবর দান মহোৎসবে হাজারো পূণ্যার্থী অংশ নেবেন। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে সমবেত হবেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাঙামাটি রাজবন বিহারের কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি দানশীলতা, সংযম ও মানবকল্যাণের এক মহোৎসব। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষুদের বর্ষাব্রত-শৃঙ্খলা, ধ্যান ও প্রজ্ঞার এক নিবিড় সাধনা। এর সমাপ্তি ঘটে প্রবারণা পূর্ণিমায়, আর তারপর কার্তিক মাস জুড়ে মহাসমারোহে পালিত হয় কঠিন চীবর দান।

‘রাজবন বিহারের কঠিন চীবর দান-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের