,

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

news-image

বিনোদন ডেস্ক : ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

এরই মধ্যে এক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেল তার সর্বশেষ শারীরিক অবস্থা। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতাকে; আর আপাতত বাসায় ফেরার মতো অবস্থায়ও নেই হাসান মাহমুদ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না।

সানজিদা শিমুল বলেন, ‘বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে। ’

আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই অভিনেতা- জানিয়ে সানজিদা শিমুল বলেন, ‘এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে গত কয়েক বছর ধরে যেন আড়ালেই ছিলেন এই অভিনেতা; বিনোদন অঙ্গনে দেখা মেলেনি আগের মতো। সেই নীরবতা ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজ করছেন বলে শোনা যায়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড