,

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতে কার্তিক মাসের প্রায় মাঝামাঝি। ঋতুতে এখন হেমন্তকাল। ভোরে কুয়াশা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদ দেখা দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে রাজধানীতে দিনের বেলা গরমে অস্বস্তি চলছে জনজীবনে। তবে সেখানে হঠাৎ স্বস্তি নিয়ে এসেছে বুধবার (২৯ অক্টোবর) রাতের বৃষ্টি।

আজ দিনভর গরম থাকলেও বিকেল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। রাতের বৃষ্টিতে সেই গরম অনেকটাই কেটে গেছে। সঙ্গে বইছে হিমেল হাওয়া, চারপাশে ছড়িয়ে পড়েছে হেমন্তের বাতাস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ১৭ অক্টোবর রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মৌসুমি বায়ু বিদায়ের পর নগরীতে আর বৃষ্টি হয়নি বললেই চলে।

অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে এখন নিম্নচাপ অবস্থায় রয়েছে। তাই এই অবস্থায় দেশে বৃষ্টি ঝরছে।

তারা আরও জানান, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মাঝেমধ্যে এমন হালকা বা মাঝারি বৃষ্টি স্বাভাবিক ঘটনা। এটি মূলত মৌসুমি বায়ুর শেষাংশ এবং উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংঘাতে ঘটে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, এই বৃষ্টি মৌসুমি বায়ু বিদায়ের আগে ও শীতের আগমনের মাঝের সময়েরও বৃষ্টি। আরও দু-একদিন বৃষ্টি থাকতে পারে।

তিনি আরও বলেন, এ বৃষ্টির পর তাপমাত্রা ধীরে ধীরে কমবে। নভেম্বরের প্রথমার্ধ শেষে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে