,

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে গতকাল এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপর রাতে গাজায় ‘তাৎক্ষণিক’ ও ‘শক্তিশালী’ হামলার নির্দেশ দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তার নির্দেশের কয়েক ঘণ্টা পর গাজায় নতুন করে বর্বরতা শুরু করে দখলদার সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের ওই সেনাকে হত্যা করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাই পাল্টা হামলা চালানো হয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, যেসব যোদ্ধা ওই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তাদের সঙ্গে হামাসের যোগাযোগ নেই।

ওই যোদ্ধারা রাফার আল-জানিনার একটি সুড়ঙ্গের ভেতর ছিলেন। এ স্থানটি বর্তমানে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল দখলদারদের সেনারা সেখানে ভারী যন্ত্রাংশ দিয়ে সুড়ঙ্গ এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করছিল। তখন ওই সুড়ঙ্গের ভেতর থাকা হামাসের যোদ্ধারা উপরে এসে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ওয়াল্লা বলেছে, সুড়ঙ্গটি যখন ভেঙে পড়ছিল তখনই যোদ্ধারা বের হয়ে আসেন। এর সঙ্গে হামাসের নেতৃবৃন্দের অথবা ইচ্ছাকৃত হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো সংশ্লিষ্টতা নেই। ধারণা করা হচ্ছে, ওই সুড়ঙ্গের ভেতর এসব যোদ্ধা কয়েক মাস ধরে অবস্থান করছিলেন। আর সেখান থেকে হামাসের যোদ্ধাদের বের হতে দেখে ইসরায়েলি সেনারাও চমকে যায়।

কিন্তু নেতানিয়াহু হামাসের ওপর এর দায়ভার চাপিয়ে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেয়। এতে করে ১০৪ ফিলিস্তিনি বিনাদোষে প্রাণ হারিয়েছেন।

একদিনে শতাধিক মানুষকে হত্যার পর দখলদাররা আবারও বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন