,

মিরপুরে ঝড় তুলে রিশাদের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরের ধীর, কালো মাটির কঠিন উইকেটেও ঝড় তুললেন রিশাদ হোসেন। ব্যাট হাতে দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন এই তরুণ লেগ-স্পিনিং অলরাউন্ডার।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন রিশাদ। তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও তিনটি চার। ইনিংসের শেষ মুহূর্তে রিশাদের এই আগ্রাসী ব্যাটিংয়েই ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২১৩ রান—একসময় যা দুইশর আগেই থেমে যাওয়ার আশঙ্কা ছিল।

এই ইনিংস খেলে রিশাদ গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে (২৭৮.৫৭) অন্তত ২০ রান করা ব্যাটসম্যানের রেকর্ড।

এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে মাশরাফির স্ট্রাইক রেট ছিল ২৭৫—সেই ম্যাচেই বাংলাদেশ প্রথমবার ওয়ানডেতে ৩০০ রান ছুঁয়েছিল।

একই স্ট্রাইক রেটে (২৭৫) ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেছিলেন সাকিব আল হাসান।

তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেছিলেন ১১ বলে ৩০ রান, স্ট্রাইক রেট ছিল ২৭২.৭২।

তাদের সবাইকে ছাড়িয়ে এখন তালিকার শীর্ষে রিশাদ হোসেন—যার ঝড়ো ইনিংস বাংলাদেশের ইনিংসকে ভরসা দিয়েছে, আর তাকে তুলে নিয়েছে ওয়ানডে ব্যাটিং ইতিহাসের এক অনন্য উচ্চতায়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে