,

আগুনে লন্ডভন্ড শিডিউল, ৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করলো সরকার

news-image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়েছে। তাই একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করে শিডিউল সমন্বয় করছে।

সেসব ফ্লাইটের চার্জ মওকুফ করতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীন।

এতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এই অবস্থায় বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এমতাবস্থায়, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটসমূহের আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর সোয়া ২টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবিসহ পুলিশ ও আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যেখানে আমদানি করা পণ্য রাখা হয়, সেখানকার প্রায় সব মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে