সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

news-image

স্পোর্টস ডেস্ক : গোঁয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশ নারী দলকে। আজ মঙ্গলবার নারী বিশ্বকাপের অষ্টম ম্যাচে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে অল্প রান করার পরও জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত হেথার নাইটের নৈপূন্যে ৪ উইকেটে জয় তুলে নেয় ইংলিশরা।

আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা। জবাবে ৪৬ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন হেথার নাইট।

প্রথম সাত ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ইনিংসে ধাক্কা দেওয়ার যে শুরুটা করেছিলেন মারুফা আক্তার, সেটি পরে টেনে নিয়ে যান ফাহিমা খাতুন। দুজনের আঁটসাট বোলিংয়েই বিপাকেই পড়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দলকে উদ্ধারে এগিয়ে আসেন হিথার নাইট। তিনে উইকেটে এসে ১১১ বলে ৭৯ রান। ৮টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটিই জিতিয়ে দেয় ইংল্যান্ডকে। তাকে যোগ্য সঙ্গ দেন চার্লি ডিন। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। দল না জিতলেও বল হাতে সবচেয়ে সফল ফাহিমা; ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে। দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আক্তারের ২৪ রানের জুটি ছিন্ন হওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত ৪ রান করে রুবাইয়া আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ফিরে রানের খাতা না খুলেই ফিরে যান ওয়ান ডাউনে উইকেটে আসা নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক ফিরে যাওয়ার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায়—২৫ /২!

এই জোড়া ধাক্কার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেট ৩৪ রানের জুটি গড়েন তাঁরা। ৫২ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেও ৯২ বলে ফিফটি ছুঁয়ে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন মোস্তারি। তাঁর ১০৮ বলের ইনিংসটি আছে ৮টি চার। বাংলাদেশের পৌণে দু শ পেরেনো স্কোরে অবদান আছে রাবেয়া খানের। দলের স্কোর বাড়িয়ে নিতে টি-টোয়েন্টি মেজাজে রান তোলের তিনি। ২৭ বলে করেন হার না মানা ৪৩ রান। ৬টি চারর ও ১টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট—১৫৯.২৫!

ইংল্যান্ডের সোফি একলেস্টন বল হাতে সবচেয়ে সফল; ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা