,

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। আগামীকাল বুধবার থেকে স্বর্নের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৭২৬ টাকা।

স্বর্ণের সঙ্গে বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের