রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসনীয়

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (ফিদ’হ) সভাপতি এলিস মগওয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা প্রশংসনীয়।

সোমবার (৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এলিস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এলিসকে তার সফরের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বহু আন্তর্জাতিক মানবাধিকার নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি সবাইকে আহ্বান জানিয়েছি এ গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে আসতে। কারণ প্রতিটি সফর আমাদের উপেক্ষিত বিষয়গুলো সামনে আনে এবং মনোযোগী হতে বাধ্য করে।’

প্রধান উপদেষ্টা তার প্রয়াত বন্ধু, দক্ষিণ আফ্রিকার অধিকারকর্মী আর্চবিশপ ডেসমন্ড টুটুর স্মৃতিচারণ করেন এবং ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি তাদের যৌথ অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বৈঠকে গাজায় চলমান মানবিক-সংকট বিশেষভাবে আলোচিত হয়। এলিস জানান, ফিদ’হ গাজাবাসীর প্রতি সহায়তা অব্যাহত রেখেছে এবং তিনি অধ্যাপক ইউনূসের অবিচল মানবিক অবস্থানের প্রশংসা করেন।

ফিদ’হ সভাপতি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা প্রশংসনীয়।

১৫ বছরের স্বৈরশাসনের সময় বাংলাদেশে গুম, নির্যাতন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ফিদ’হ সভাপতি। তবে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষায় আশাবাদ ব্যক্ত করেন।

এলিস বলেন, ‘বাংলাদেশের তরুণরা পরিবর্তনের জন্য অসাধারণ উদ্দীপনা দেখাচ্ছে। আমি প্রতিদিন সকালে প্রার্থনায় বাংলাদেশকে স্মরণ করি।

বৈঠকে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা উপস্থিত ছিলেন।

এমএসআই/এসএম

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের