,

ধর্ম অবমাননার মামলায় অপূর্ব কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আদালতে অপূর্ব পালের বিরুদ্ধে জেল হাজতে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদে সে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত এখনো চলমান এবং প্রয়োজনে ভবিষ্যতে আসামিকে আবার রিমান্ডে নেওয়া হতে পারে। জামিনে মুক্তি পেলে সে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে বলা হয়।

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। পোস্টগুলো ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে লোকজন জড়ো হলে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর করে, পুলিশকেও লক্ষ্য করে আক্রমণ চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপূর্বকে হেফাজতে নেয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক আসিফ বিন আলী জানান, অপূর্ব পাল ওই বিভাগ থেকে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের