,

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া

news-image

মতলব (চাঁদপুর) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপিই সরকার গঠন করবে। কারণ বিএনপির জনগণের পছন্দের দল।’

আজ শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘বিএনপি সন্ত্রাস-চাঁদাবাজ চায় না। বিএনপি জনগণের শান্তি চায়।’

বিএনপি জনগণের সঙ্গে আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। কিন্তু ফ্যাসিবাদীরা আমাদেরকে মামলা হামলা দিয়ে অনেক অত্যাচার নির্যাতন করেছে। আমরা জনগণের সঙ্গে ছিলাম, ইনশাআল্লাহ থাকব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। মেডিকেল ক্যাম্পে ৭০০ এর বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের