সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেলকে দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড করেছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। আইসিসির পেজ থেকে প্রকাশিত সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইনিংসজুড়েই এমন আগুনে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। সেই আগুনে পুড়ে ১২৯ রানেই গুটিয়ে গেল পাকিস্তানের মেয়েরা।

মারুফা তার ও ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন ওমাইমাকে। পরের বলেই বোল্ড করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিদ্রা আমিনকে। পাকিস্তানের ধ্বংসের শুরু সেখানেই। তবে তৃতীয় উইকেটে ওপেনার মুনিবা আলি ও চারে নামা রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

পাকিস্তান যখন জুটি গড়ে সামনে আগানোর স্বপ্ন দেখছে তখন আঘাত হানেন স্পিনার নাহিদা আকতার। ৩ রানের ব্যবধানে ফিরিয়ে দেন মুনিবা (৩৫ বলে ১৭) ও রামিনকে (৩৯ বলে ২৩)। ৪৭ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় পাকিস্তান। এরপর ২০ রানের ছোট জুটি গড়েন সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ। সিদরাকে (২০ বলে ১৫) ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান।

পাকিস্তান তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের জুটি গড়ে ষষ্ঠ উইকেটে। এবার আলিয়াকে (৪৩ বলে ১৩) ফেরান নিশিতা আকতার নিশি। ৯১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান ৯ উইকেট হারায় ১১৫ রানের মধ্যেই। তবে নয়ে নামা ডায়ানা বেগের ২২ বলে অপরাজিত ১৬ রানে ১২৯ পর্যন্ত করে পাকিস্তান। ইনিংসে তখনো বাকি ছিল ৬৯ বল।

বাংলাদেশের হয়ে আজ ছয় বোলার বল করে সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আকতার। ৩ ওভার ৩ বল করে মাত্র ৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন মারুফা ও নাহিদা। বাকি ৩টি উইকেট নেন নিশি, ফাহিমা ও রাবেয়া।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা