,

ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রেস উইং উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে