রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবেই। এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মানুষ বলছে নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একধরনের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যদি না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে অনেকে চেষ্টা করছে ফ্যাসিবাদেকে নিয়ে কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচন খুব দরকার।’

তিনি বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে- মধ্যমপন্থার রাজনীতি, উদারপন্থি রাজনীতি, উদারপন্থি গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা-ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় জানিয়ে নেতা-কর্মীর উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, ‘আপনারা তাদের এই সুযোগটা দিবেন না। যাতে তারা বলতে পারে বিএনপি খারাপ কাজ করছে। আপনারা মনে করবেন না যে আপনার ক্ষমতায় চলে এসেছেন। এখনো আপনারা ক্ষমতার কাছেই আসেননি। অনেকে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে।’

বিএনপি মহাসচিব বলেন, “কয়েকদিন আগে কিছু হতাশার কথা বলেছিলাম। এ বিষয় নিয়ে আমার কাছের মানুষ ভর্ৎসনা করেছে। তারা বলেছেন-‘আপনি হতাশার কথা বললেন কেনো, আমরা তো আপনার কথায় উৎসাহ পা‌।’ তাদের বলেছিলাম- এই বয়সে এসে যখন দেখি আমার স্বপ্ন, লড়াই, সংগ্রাম ম্লান হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই হতাশা আসতে পারে।”

তিনি বলেন, ‘জুলাইয়ের সংগ্রাম নিয়ে খুব বেশি লেখা হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নিয়ে অনেক কালজয়ী গান, কবিতা লেখালেখি হয়েছে কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তেমন কবিতা-গান আমি দেখিনি।’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের