সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের পথে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

news-image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন তারা। চার দিনব্যাপী এই সফর শেষে আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের অন্য সদস্যরা হলেন—সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এদিকে সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

সফর উপলক্ষে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। এরও আগে, জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে। এবার একই আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা