সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডাকসুতে মনোনয়নপত্র ক্রয়ে ছাত্রদলকে মব করে বাধা দিচ্ছে’

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র ক্রয় করতে না পারে তার জন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, আজ ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকলে কেন এই পরিস্থিতি হবে? আজ সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ আজ ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না।

তিনি বলেন, আজ বেআইনি কাজ হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘুর জীবন গেছে মবে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত সরকারের আমলের সাড়ে ৩ লাখ কোটি টাকার ঋণ খেলাপিদের ঋণ নতুন করে নবায়ন করা হয়েছে। আবার এই সরকারের আমলের দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপির ঋণ নবায়ন করা হয়েছে। জনগণ এই সরকারের কাছে এমন পদক্ষেপ আশা করে না।

তিনি বলেন, ঋণ খেলাপিদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদেশ প্রচার করা অর্থ ফেরত আনতে না পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশে যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। কারণ সেই সময়ে একটা নির্বাচন হয়েছে ভোটার শূন্য, আরেকটা হয়েছে মধ্যরাতের ভোটে, সর্বশেষ ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা