,

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো পাতা ফাঁদে পা দেবো না।’

গয়েশ্বর আরও বলেন, ‘খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলে প্রত্যাশা এই নেতার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে, নেতাকর্মীদের কথা বিবেচনা করে ২০০৮ সালে নির্বাচনে যেতে হয়েছিল বেগম জিয়াকে।’

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান