রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠন করতে পারলে ৩১ দফার বাস্তবায়ন হবে : তারেক রহমান

news-image

স্টাফ রিপোর্টার : সরকার গঠন করতে পারলে ৩১ দফার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশে জবাবদিহি প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা দিয়েছে, সেটি নিয়ে রিফর্ম কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। সরকার গঠন করতে পারলে ৩১ দফার বাস্তবায়ন হবে। দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো দল বা সরকারের পক্ষে একা সেটা সম্ভব নয়।

তিনি বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো পরিবর্তন চায়। গত বছর ৫ আগস্টের পর মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। কিন্তু একদিনে সব ভালো হয়ে যাবে না, আমাদের উদ্যোগ নিতে হবে, শুরুটা করতে হবে।

চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফরিদ সাহেব আছেন, একটি টিম গত আট বছর ধরে আমার মায়ের চিকিৎসা দিয়েছেন। সন্তান হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমরা যা করতে পারিনি, ক্ষেত্রবিশেষে আপনারা আরও বেশি করেছেন। এ জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া গত এক যুগের বেশি সময় ধরে অসংখ্য নির্যাতিত মানুষকে চিকিৎসা দিয়েছেন, তাদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাই।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয় না- এমন মন্তব্য পুরোপুরি সঠিক নয় দাবি করে তিনি বলেন, আজকের ড্যাবের কাউন্সিল প্রমাণ করে, দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা হয় না- এ কথা পুরোপুরি ঠিক নয়। আগামী দুইদিনে তিনি দুই জেলার সাংগঠনিক সম্মেলনে যোগ দেবেন বলেও জানান।

দীর্ঘদিন প্রবাসে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, লন্ডনে রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি আছে। এখানে চিকিৎসক নির্যাতনের শিকার হলে ন্যায়বিচার পান, আবার রোগী বা অন্য কেউ সেবা না পেলে তিনিও ন্যায়বিচার পান। বাংলাদেশে সেই জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ড্যাবের জাতীয় সম্মেলনে ৩ হাজার ১১৭ জন কাউন্সিলর ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচন করবে। এতে সভাপতিত্ব করেন ড্যাব সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের