রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’ করছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)।

বুধবার (৬ আগস্ট) বিকাল ২ টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ এবং পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই- বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার রাষ্ট্র আমাদের সবার। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি।

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে। চব্বিশের আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে, ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না।

বিজয় মিছিল আয়োজনের বিষয়ে তিনি বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। এছাড়াও সমাবেশে বিএনপির বিভিন্ন সআতরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজয় র‌্যালীতে জনতার ঢল, অভিনব উৎসবের মঞ্চ: সরোজমিন ঘুরে দেখা যায়, শোভাযাত্রার পূর্বে দুপুর ১২ টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে পল্টনজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা বিভাগের সকল জেলা ও মহানগরের বিএনপি নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়। র‌্যালিটি নয়া পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগেবাংলাদেশ’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগানে শোভাযাত্রা মুখরিত করে রাখে। এ সময় নয়াপল্টন থেকে মতিঝিল-পুরানা পল্টন-শাহবাগসহ আশেপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে ব্যস্ত রাজপথে হঠাৎ করেই যেন নেমে এসেছে একখণ্ড গ্রাম। গায়ে সাদা গেঞ্জি, মাথায় খড়ের টুপি, হাতে ধানের শীষ আর সঙ্গে সাজানো গরুর গাড়ি, বিএনপির বিজয় র‌্যালিতে কৃষকের রূপে রাস্তায় নেমেছেন দলটির সমর্থকরা। র‌্যালির পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। গরুর গাড়িতে করে আসা সমর্থক, কৃষকের সাজে মানুষের স্লোগান, হাতের ধানের শীষ আর মুখে দেশপ্রেমের গান সব মিলিয়ে রাজধানীর রাজপথ যেন হয়ে উঠেছিল এক অভিনব উৎসবের মঞ্চ।

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ শুধু ব্যালটের প্রতীক নয়, দেশের কৃষিভিত্তিক জনজীবনের প্রতীক হিসেবেও বিবেচিত। এ বিজয় র‌্যালিতে সমর্থকদের কৃষকের বেশে অংশগ্রহণ এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা। র‌্যালিতে অংশ নেওয়া একজন সমর্থক বলেন, আমরা শুধু রাজনীতি করতে আসিনি। আমরা মনে করিয়ে দিতে এসেছি এই দেশের প্রাণ কৃষক, আর কৃষকের প্রতীক ধানের শীষ। কেউ কেউ বলছিলেন, গ্রাম ও কৃষির ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে। রাজনীতিতে এ মূল্যবোধগুলো ফিরিয়ে আনার বার্তা দিচ্ছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের