,

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

news-image

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ এলাকা। বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ সংগঠনের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

রোববার আড়াইটার পর শাহবাগের চিত্র এটি।এই সমাবেশ ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ।

বিকাল ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি নামে।বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।

মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই আজ সমাবেশ সফল করব।

শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতা-কর্মীরা। বেলা ১২টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার এ সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত রয়েছেন।

এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়