সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছি না : নজরুল ইসলাম খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। তাই এটি হবে না– এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করি সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় পরামর্শ দেবে। কারণ নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব। না হলে হাজারো শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আপনাদের জানা আছে। বিএনপির নেতৃত্বে ১৬ বছর ধরে চলা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা ও হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবুও সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে গেছি।

হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম জিয়াও শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন। আমরাও মনে করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে হাজারো শহীদ, লাখো নিপীড়িত ও মজলুম মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। ২০১৩ সালে হেফাজতের ডাকে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা