,

তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসেছি : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৯ জুলাই) বিকেলে তাকে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানের নির্দেশেই জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন তারা।

হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় জামায়াত আমিরের শয্যাপাশে কাটান। সে সময় জামায়াত আমিরকে তিনি জানান যে, তারেক রহমান আমিরের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন মির্জা ফখরুলকে।

উত্তরে ডা. শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকে সালাম জানান।

পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই আমরা এসেছি। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। আমরা আশ্বস্ত হয়েছি। কারণ, বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিকাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে আমরা মনে করি।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান