রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

news-image

জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যেন কোনো শাসকগোষ্ঠী প্রশ্ন তুলতে না পারে, সেজন্য এই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পাশিপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেওয়া হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টিএসসিতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ মাস আগেই জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি। পরবর্তীতে আবারও পর্যালোচনা করে মতামত জমা দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি করা না হয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ধীরগতির কারণে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করছি তা সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। এই ঐক্যই জাতীর একমাত্র শক্তি হবে। তবে কেউ কেউ ঐক্যে ফাটল সৃষ্টি করতে চাইছে। আজকের সুখের দিনেও অতীতের নির্যাতন-জুলুমের কথা ভোলা যাবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার মানুষের বিচার করা হলে জাতিকে প্রতিহিংসার বিভাজনের দিকে ঠেলে দেওয়া হবে। এক্ষেত্রে কাদের বিচার হবে তা আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

এর আগে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। তবে ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ আনা যেতে পারে।

অন্যদিকে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের