,

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কাজী ফিরোজ রশীদ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী ফিরোজ রশীদ। এ দুটি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

ফিরোজ রশীদ বলেন, ‘সেই ভুলের জন্য আমরা নিঃস্বার্থ ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। ৪৫ বছরের রাজনীতিতে আমাদের অনেক ভুল আছে। আমরা দেশবাসীর কাছে অবশ্যই ক্ষমা চাই।’

হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রবিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সমালোচনায় তিনি বলেন, ‘আপনি একজন সুযোগ সন্ধানী লোক। আপনি শেখ হাসিনার দয়ার মন্ত্রী। দল করতে গেলে অনেক লোকের দরকার হয় কিন্তু আপনি জাতীয় নেতাদের দল থেকে বের করে দিয়েছেন। শুধু বউ নিয়ে রাজনীতি করা যায় না।’

জি এম কাদের জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেননি বলে সভায় অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা অনেক অনুরোধ করার পরেও তিনি জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেননি। তিনি প্রেস কনফারেন্স করেননি ছাত্রদের পক্ষে। তিনি একদিনও বিপ্লব করেননি জীবনে, কোনো আন্দোলনে যাননি, কখনও জেলে যাননি। জনগণ তার মত ভণ্ড নেতা পছন্দ করেন না।’

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজকে জাতীয় পার্টি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, যখন দলটা খাদের কিনারে, তখন এরশাদ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্যরা এক মঞ্চে এসেছেন। আজ দলের জন্য ঐতিহাসিক দিন।’

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান