সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত ৫০ আসন বাতিলের প্রতিবাদ বেশিরভাগ রাজনৈতিক দলের

news-image

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত ৫০ আসন বাতিল, দলগুলোর এক তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী নিশ্চিত করতে হবে, জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাব বাস্তবসম্মত নয় মন্তব্য করে বিরোধিতা করেছেন বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা।

রবিবার (১৪ জুলাই) দ্বিতীয় পর্যায়ের ১৩তম বৈঠক ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়ার পর প্রতিবাদ জানান তারা। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এটিকে অযৌক্তিক বলছেন।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা। গত ৩ জুন থেকে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১২টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

তাদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত সাতটি বিষয়ে দলগুলো একমত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- সংবিধানের ৭০নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা।

দ্বিতীয় দফা বৈঠকে এ পর্যায়ে আরও বেশকিছু ইস্যুতে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হয়েছে। এ ছাড়া এখনো সাতটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত। আর অনালোচিত রয়েছে আরও কয়েকটি মৌলিক ইস্যু।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা