সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা মবের মাস্টারমাইন্ড: ফারুক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে যে মব হচ্ছে, শেখ হাসিনা সেই মবের রাণী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে প্রশ্ন, এই মব কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আম রা না। আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয়নি। কাওরান বাজারে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল, সেদিন তো মবের রাণী শেখ হাসিনা কোনো কর্ণপাত করেননি। হাসিনা হলো মাস্টারমাইন্ড, মবের রাণী।’

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’ এর আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও ‘মব’ সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে, তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোথায় হারুন? কোথায় বিপ্লব? আপনার আইজি, আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার দিকে মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখাবেন।’

তারেক রহমান সম্পর্কে ফারুক বলেন, তারেক রহমান; আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন। আপনি সেই অবিচার ধৈর্য ধারণ করে আমাদেরকে সাহস যুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় দেখার জন্য মুখিয়ে আছে।

আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা